কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১ জুন, ২০২৬ এ ০৫:৪৫ PM
কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ০১-০৬-২০২৬ আর্কাইভ তারিখ: ০১-০৬-২০২৭
হরিপুর উপজেলায় শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও অনলাইন সুরক্ষায় দক্ষ করে তুলতে ৫ দিন ব্যাপী "AI and Cyber Security Essential for the Students" শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৭ মে থেকে শুরু হয়ে ২১ মে পর্যন্ত চলা এই প্রশিক্ষণটি সরকারের 'এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি' (EDGE) প্রকল্পের আওতায় এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (NCSA) বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়।
পুরো আয়োজনটির মূল সমন্বয়ক (কো-অর্ডিনেটর) হিসেবে দায়িত্ব পালন করেন হরিপুর উপজেলার আইসিটি অফিসার। তিনি প্রশিক্ষণের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান পরিচালনা করার পাশাপাশি প্রশিক্ষক হিসেবে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ সেশনও পরিচালনা করেন। কর্মশালার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
বক্তাগণ বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর সঠিক ব্যবহার এবং সাইবার অপরাধ থেকে সুরক্ষিত থাকার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। ৫ দিন ব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে আইসিটি অফিসারের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে সাইবার জগতের নানাবিধ ঝুঁকি ও তা মোকাবেলার কৌশল সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান লাভ করে। সমাপনী দিনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক সার্টিফিকেট এবং মেধার ভিত্তিতে বিশেষ পুরষ্কার বিতরণ করা হয়।